হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
উত্তরদক্ষিণ| রবিবার, ১৫ আগস্ট ২০২১| আপডেট ০৯:৩০
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সকালে বিয়ষটি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবতী (নেপাল)। আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই উপলক্ষে ভারত থেকে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক এবন্দরে আমদানি-রপ্তানি হবে না। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক হবে।
ইউডি/কেএস

