ইন্ডিয়ায় ‘আলীগড়’-এর নাম ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাশ

ইন্ডিয়ায় ‘আলীগড়’-এর নাম ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাশ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪০

ইন্ডিয়ার বিজেপিশাসিত উত্তর প্রদেশে আলীগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে। গত সোমবার নবগঠিত আলীগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাশ হয়। অন্যদিকে, মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব পাশ করা হয়েছে।

গত সোমবার আলীগড় পঞ্চায়েতের ৭২ জন সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিতি ছিলেন ৫০ জন। তাদের উপস্থিতিতেই সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাশ করানো হয়। এ প্রসঙ্গে আলীগড় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান বিজয় সিং বলেন, ‘দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের দাবি ছিল আলীগড়ের নাম পরিবর্তন করে যেন হরিগড় করা হয়। জেলা পঞ্চায়েত সেই প্রস্তাব স্বীকার করেছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। ’

আলীগড়ে জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলীগড়ের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব করেছিলেন, যা উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে পাশ করেন। আলীগড় জেলা পঞ্চায়েতের সভাপতি বিজয় সিং জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে, আলীগড়ের মতোই মঈনপুরী জেলা পঞ্চায়েতের পক্ষ থেকেও শহরের নাম মায়ান নগর করার প্রস্তাব পাশ করা হয়েছে। জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন অর্চনা ভাদোরিয়া বলেন, ‘পঞ্চায়েতের এক সদস্যই মঈনপুরীর নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব দিয়েছিলেন। সোমবার ২৩ জন সদস্যের সমর্থনে সেই প্রস্তাব পাশ করা হয়েছে। কেবলমাত্র দু’জন সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।’ সূত্র: পার্সটুডে

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading