সাফ ফুটবল: উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

সাফ ফুটবল: উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ১৯:১৫
আগামী অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচ দল। এবারের সাফে ভুটান খেলছেনা। আর ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলা হচ্ছে না পাকিস্তানেরও।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ শুরু হবে রাত ১০টায়। একই দিন নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ। ৩ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৫টায়। ৬ অক্টোবর রাত ১০টায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১১ অক্টোবর প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল প্রত্যেকের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ১৩ অক্টোবর হবে ফাইনাল। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ হবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, এরপর ২০০৫ সালে উঠেছিল ফাইনালে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading