সাগর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সাগর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

উত্তরদক্ষিণ| বুধবার, ১৮ আগস্ট ২০২১| আপডেট ২২:০০

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান আসামী রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৮ আগস্ট) দুপুর ১টা ১০টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেরার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ‘বহুল আলোচিত অটোরিক্সা চালক হত্যা’ মামলার আসামী মোঃ রুবেল হোসেন (২২)কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ১২ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

জানা যায়, নিহত সাগর (২০) পেশায় একজন লেগুনা চালক। গত ১৫ জুলাই ২০২১ সাগর তার বন্ধু শুভ গাজী রতন এর কাছে আগের ধার দেওয়া টাকা চাইতে গেলে শুভ, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ১৭ জুলাই আনুমানিক রাত ৮টা ৩০টার দিকে নিহত সাগর চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ ধানাধীন কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্বের সামনে এসে গাড়ী থামানো মাত্রই ধৃত রুবেল ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী রুবেল নিহত সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উক্ত ঘটনায় নিহতের পিতা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে এবং আসামী মোঃ রুবেল হোসেন (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading