বিক্রেতা সংকটে ২ কোম্পানি

বিক্রেতা সংকটে ২ কোম্পানি
হল্টেড

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৩:৫৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৯ আগস্ট) লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। খবর-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- সাউথবাংলা ব্যাংক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত সাউথবাংলা ব্যাংকের স্ক্রিনে ১ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২৫৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭ লাখ ৩২ হাজার ৬০৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading