জাসদ নেতা আরেফ হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাসদ নেতা আরেফ হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৪:০৫

জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির পাঁচজন নেতা কর্মীকে হত্যার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে র‌্যাব সদরদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে কারওয়ান বাজার র‌্যাবরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের পর থেকেই রওশন পালিয়ে ছিলেন। তবে অভিযান অব্যাহত থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভা চলার সময় ব্রাশ ফায়ারে জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ পাঁচ জন নিহত হন।

ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পর, ২০০৪ সালের ৩০ অগাস্ট ১০ জনের ফাঁসি এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন কুষ্টিয়া জেলা জজ। তবে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে, ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট নয়জনের ফাঁসির আদেশ বহাল রাখেন, একজনকে খালাস দেন ও ১২ জনের সাজা মওকুফ করেন।

ইউডি/বিকে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading