রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাবুল বিমানবন্দরে ১২ জন নিহত

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪৮
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে গত রবিবার (১৫ আগস্ট) থেকে এখন পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানান ওই কর্মকর্তা। তালেবান বিমানবন্দরে থাকা লোকজনের কাউকে ‘আঘাত করতে চায় না’ বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দর এখনও যুক্তরাষ্ট্রের বাহিনীর নিয়ন্ত্রণে আছে কিন্তু এর আশপাশের সড়কগুলোতে পাহারা দিচ্ছে সশস্ত্র তালেবান সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোষ্ঠীটির এসব সশস্ত্র পাহারাদাররা লোকজনকে বিমানবন্দরের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছে, এমনকি যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরও ঢুকতে দিচ্ছে না।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading