দর বৃ্দ্ধির শীর্ষে সাউথবাংলা ব্যাংক

দর বৃ্দ্ধির শীর্ষে সাউথবাংলা ব্যাংক

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার,১৯ আগস্ট ২০২১| আপডেট ১৬:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৬টির বা ৪১.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বৃহস্পতিবার সাউথবাংলা ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার সাউথবাংলা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথবাংলা ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স , কর্ণফুলি ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন এবং আমান ফিডের।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading