করোনা: একদিনে কমল শনাক্ত ও মৃত্যু

করোনা: একদিনে কমল শনাক্ত ও মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ১৭:৩৫

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৮৭৮ জন। এ সময়ে নতুন করে আরও ছয় হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৭ হাজার ৪২৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২২৭টি। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। আর এখনও পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭২ শতাংশ।

অধিদপ্তর জানায়, দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৩৭ হাজার ১৬১টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ২১ হাজার ৮৯৩টি।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading