দেশে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে

দেশে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ডোজ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১| আপডেট ২২:০০

দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন মানুষ।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৪ লাখ ৩৩২ আর নারী ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৮৩ হাজার ৮১০ আর নারী ২৩ লাখ ৭০ হাজার ৫৯২ জন।
এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ হাজার ১৩৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৩৫ হাজার ৩০৪ এবং নারী ৪১ লাখ ২৬ হাজার ৮০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৪০ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৮ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ২৫ হাজার ২৬৩ এবং নারী ১৯ লাখ ১৫ হাজার ৪২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৮২ হাজার ১৪১ এবং নারী ৩৮ লাখ ৫৪ হাজার ৫০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৭ লাখ ৮৫ হাজার ২২০ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৫৫ হাজার ৪৩০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪২ লাখ ৯২ হাজার ২৫৩ এবং নারী ৩৪ লাখ ৯২ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৮৯ হাজার ৮৮৮ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ৫৪২ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৭০৮ এবং নারী ১৩ হাজার ৪৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪২ হাজার ৮৮৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৪৬০ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪২৩ জন।
এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৮৬ হাজার ৯৮৯ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১ হাজার ৩৯৪ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১৫ হাজার ৭৮৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৪ হাজার ৭৯০ এবং নারী ১০ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন পুরুষ এবং নারী ৮৩ হাজার ৫৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩১৬ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৩ লাখ ৯৫ হাজার ৬১৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading