বনানীতে এমিকন ভবনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত : মেয়র আতিক

বনানীতে এমিকন ভবনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত : মেয়র আতিক

উত্তরদক্ষিণ| শনিবার, ২১ আগস্ট ২০২১| আপডেট ২১:০০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বনানীতে এমিকন ভবনের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে।

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় অগ্নিদুর্ঘটনা কবলিত এমিকন ভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করার পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

আতিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই তার নির্দেশনা মোতাবেক ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়।

তিনি বলেন, এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানির গাড়ীর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে সমন্বিতভাবে কাজে অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading