যমুনার পানি বিপৎসীমার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ওপরে

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১০:২৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রবিবার (২২ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন বলেন, ‘যমুনা নদীর আরিচা পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৬টায় এ পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। উজানের ঢলের পানি বৃদ্ধিতে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ পয়েন্টে পানি বৃদ্ধিতে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বাড়ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading