বর্জ্য জমা দিয়ে পুরস্কার পেলো: বি‌ডি ক্লিন

বর্জ্য জমা দিয়ে পুরস্কার পেলো: বি‌ডি ক্লিন

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ০৮:৫৫

প্রায় ৪০ হাজার বর্জ্য জমা দেওয়ায় বিডি ক্লিন না‌মের এক‌টি বেসরকা‌রি স্বেচ্ছা‌সেবী সংগঠন‌কে পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌ন (ডিএনসিসি)।

রবিবার (২২ আগস্ট) গুলশানে নগর ভবনে বিডি ক্লিনের প্রতিনিধিদের হাতে ১ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিনের সদস্যদের ধন্যবাদ জানান মেয়র। তিনি বলেন, ‘বিডি ক্লিনের সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সবাই মিলে সফল করতে হবে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে বি‌ডি ক্লিন সদস্যরা ১ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার চেক পে‌য়ে‌ছেন। অন্য যে কেউ এসব সামগ্রী জমা দি‌লে, তারাও আর্থিক পুরস্কার পা‌বেন।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading