টিকা নেয়ার পর হার্ট অ্যাটাক, ক্ষতিপূরণ ২ লাখ ২৫ হাজার ডলার

টিকা নেয়ার পর হার্ট অ্যাটাক, ক্ষতিপূরণ ২ লাখ ২৫ হাজার ডলার

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১০:০০

করোনা টিকার নিতে আগ্রহ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার নানাভাবে মানুষকে প্রভাবিত করেছে। সিঙ্গাপুরের এক কিশোর ফাইজারের করোনা টিকা নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। টিকা নেয়ার পর অসুস্থ হওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনার টিকা গ্রহণের ছয়দিন পর সিঙ্গাপুরে ১৬ বছরের স্থানীয় এক কিশোরের হার্ট অ্যাটাক (মাইয়োকার্ডিটিস) হয়। টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই এটিকে গণ্য করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনার টিকা গ্রহণের পর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুরের সরকার। সেই আশ্বাস অনুযায়ী সেই কিশোরকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। হার্ট অ্যাটাক থেকে মৃত্যুও হতে পারতো বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আপাতত হাসপাতালে আছে সেই কিশোর। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

চিকিৎসকরা এটিকে বিরল ঘটনা বলে জানিয়েছেন। তারা জানান, ভাইরাল সংক্রমণের কারণে হৃদপিন্ড অত্যন্ত দুর্বল হলে এমনটা হতে পারে। তবে এটি খুবই বিরল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading