প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রাবন্তী

প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রাবন্তী

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১৪:১৫

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এবার প্রেমিক ব‌্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে অবসর যাপনের জন‌্য উড়ে গেলেন মালদ্বীপে।

ইন্ডিয়ার সংবাদমাধ‌্যমে বলেন—অবসর যাপনের জন‌্য মালদ্বীপ গিয়েছেন অভিরূপ-শ্রাবন্তী। তাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর পুত্র অভিমন‌্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষও।

অভিমন্যু-দামিনির ইনস্টাগ্রাম স্টোরি ভরে আছে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি। এ যুগলের তোলা ছবি ও ভিডিও বিমানের জানালা থেকে ফ্রেমবন্দি করেছেন। পাশাপাশি যে রিসোর্টে উঠেছেন তারও ছবি পোস্ট করেছেন তারা। তবে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে মালদ্বীপ ভ্রমণের কোনো ছবি শেয়ার করেননি।

রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটর্জি। অভিরূপ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতার কথাও স্বীকার করেছেন রোশান।

গত জুন মাসে জানা যায়, অভিরূপ চৌধুরীর জন্মদিনে তাকে হিরার আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া সেই আংটির ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন অভিরূপ। শ্রাবন্তীর ফ্ল্যাটে সপরিবারে অভিরূপের জন্মদিন উদযাপন করার ছবিও প্রকাশ্যে এসেছিল। কিন্তু চলতি মাসে আচমকা শ্রাবন্তীর ইনস্টাগ্রামের হাতে গোনা ‘ফলোয়িং’-এর তালিকা থেকে বাদ পড়েন অভিরূপ। তারপর শুরু হয় তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন। তবে অভিরূপ-শ্রাবন্তীর মালদ্বীপ ভ্রমণ সব গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading