মঙ্গলবার ঢাকায় ফিরছেন সাকিব

মঙ্গলবার ঢাকায় ফিরছেন সাকিব

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১৫:১০

অস্ট্রেলিয়ার সিরিজ শেষে পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যে কড়া নাড়ছে ঘরের মাঠে নিউ জিল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব।

মঙ্গলবার (২৪ আগস্ট) ক্রিকেটারদের টিম হোটেলে কোয়ারেন্টাইনে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে করোনা টেস্টও সম্পন্ন হয়েছে। ঠিক এদিনই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। এসেই তিনি সরাসরি হোটেলে চলে যাবেন। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।’ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন ১১৪ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে একাই নিয়েছিলেন অজিদের ৪টি উইকেট।

নির্বাসন থেকে ফেরার পর বল হাতে ছন্দ ফিরলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবে জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সাবলীল ছিলেন সাকিব। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার দিকে তাকিয়ে থাকবে দল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading