সূচকের ইতিবাচকতায় শেষ হয়েছে লেনদেন
উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৩ আগস্ট) উত্থান প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৬২.৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৭.৩২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৯.৯৪ পয়েন্টে। ডিএসইতে এদিন ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকে ৬৭ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার। ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.১৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৩টির বা ৪৮.৬৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১.৩১ পয়েন্টে। সিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

