লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

উত্তরদক্ষিণ| সোমবার, ২৩ আগস্ট ২০২১| আপডেট ২১:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ১৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৭৪৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ২২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৮২ লাখ ৬৩ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, রিং শাইন টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ার লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading