ঢাকা মহানগর (দক্ষিণ) আ-লীগ নেতা সাইদুল ইসলাম পল আর নেই

ঢাকা মহানগর (দক্ষিণ) আ-লীগ নেতা সাইদুল ইসলাম পল আর নেই
সাইদুল ইসলাম খান পল

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ আগস্ট ২০২১ । আপডেট ১০:২৫

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। সোমবার (২৩ আগস্ট ২০২১) সকাল ৬টায় তিনি স্কয়ার হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পলের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

সোমবার সাড়ে ১১টায় এলিফেন্ট রোডের স্টাফ কলেজ মসজিদে ও দুপুর ১টায় ঢাকা কলেজ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৈত্রিক নিবাস সিরাজগঞ্জে তাকে দাফন করা হবে।

সাইদুল ইসলাম খান পলের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

পলের মৃত্যুতে অপর এক শোকবার্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোক প্রকাশ করেছেন। 

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading