করোনা: রাজশাহী মেডিক্যালে আরও ৯ জনের মৃত্যু

করোনা: রাজশাহী মেডিক্যালে আরও ৯ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১০:২০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ৯ জনের মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিলো। আর বাকি পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং পাবনার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ২২১ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading