করোনা: রামেক হাসপাতালে ৭ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| বুধবার, ২৫ আগস্ট ২০২১| আপডেট ১১:০০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ৭ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
মৃত ৭ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২০৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
ইউডি/কেএস

