এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ০৩:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২.৬২ টাকা। আর ২০২১ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১১.৯৭ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading