খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি আফগান

খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি আফগান

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১২:৪৫

জরুরি ভিত্তিতে আফগানিস্তানে এক কোটি শিশুর জন্য মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এদিকে দেশটির প্রায় দেড় কোটি মানুষের জন্য ২০ কোটি ডলার খাদ্য সহায়তা চেয়েছে জাতিসংঘের অপর সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর-আলজাজিরা।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেছেন, আফগানিস্তানের এক কোটি ৪০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। গত কয়েক বছরের চলমান যুদ্ধ, খরা ও করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এই সংকট তৈরি হয়েছে।

এদিকে আফগানিস্তানকে দেওয়া কয়েক কোটি ডলারের সহায়তা তহবিল স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশটিকে ২০০২ সাল থেকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা করে বিশ্বব্যাংক, যার আওতায় ২৭টি প্রকল্প চলমান রয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানকে দেওয়া অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কট্টরপন্থী সংগঠন তালেবান দেশটির ক্ষমতা দখলের এই সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক সংস্থা দুটি।

এক সংবাদ সম্মেলনে এ মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলরের দেওয়া তথ্য মতে আফগানিস্তান ছাড়ার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে এখনো ১০ হাজার মানুষ অপেক্ষা করছে। পেন্টাগনের দাবি, গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে প্রায় ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুল দখলের আগের দিন (১৪ আগস্ট) থেকে এখন পর্যন্ত বিদেশি ও আফগানসহ মোট ৮০ হাজার মানুষকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading