করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ১০২
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৮:৪০
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ৭২৯ জন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।
একইদিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৭ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ২৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ২৪ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১৩ জন, রংপুর বিভাগের ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ৫ জন।

