সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ আগস্ট ২০২১| আপডেট ০৯:১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেলের চালক মাহাবুবুর রহমান মৃধা মুকসুদপুর উপজেলার লোহাচূড়া গ্রামের হিরু মৃধার ছেলে।

ওসি মো. আজিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন মাহাবুবুর। এ সময় মোটর সাইকেলটি পঞ্চবটি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি সামনে থেকে ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাহাবুবুর মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading