করোনা: মৃত্যু নামল একশর নিচে

করোনা: মৃত্যু নামল একশর নিচে

উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ১৭:১৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ৯২৬ জন।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে । ২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩৪ জন, চট্টগ্রাম বিভাগের ২১ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৯ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading