সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৭৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৪ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৭ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৮ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, শাহজিবাজার পাওয়ার, আজিজ পাইপস ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading