কাবুল বিমানবন্দরে রকেট হামলা

কাবুল বিমানবন্দরে রকেট হামলা

উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১৪:১৫

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার (৩০ আগস্ট) সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ আগস্ট ) সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। কাবুল বিমানবন্দরে বোমা হামলার দায় আইএস-কে স্বীকার করলেও সোমাবারের রকেট হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।

বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি।খবর- রয়টার্স।

এদিকে, বিমানবন্দর এলাকায় অবস্থানরত মার্কিন সেনা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়ে সোমাবর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাননীয় প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন, বিমানবন্দর এলাকায় আমাদের যেসব সেনা সদস্য অবস্থান করছে, তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading