ইন্ডিয়া থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ইন্ডিয়া থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ১৮:৫৯

ইন্ডিয়ার শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল কেন্দ্র থেকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ তেল এসে পৌঁছায়। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বলেন, পাইপলাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। কোন ধরনের সমস্যা ছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে এ পাম্পিং শেষ হয়। এ নিয়ে চলতি এপ্রিলে ইন্ডিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। গত মাসে ডিপোতে একই পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading