গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ৯৪ জন
উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১৭:৩০
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ১০৯ জন।
২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। সোমবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

