আলোচনায় তামান্নার গাউন

আলোচনায় তামান্নার গাউন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১০:১০

ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। রান্না বিষয়ক তেলেগু টিভি রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’ উপস্থাপনা করছেন তিনি। এই শোয়ের সর্বশেষ পর্বের জন্য মার্চেসা ব্যান্ডের কালো রঙের একটি গাউন পরেছিলেন তামান্না। পুরো গাউন জুড়ে রয়েছে ফুলের নকশা। এমন লুকের ছবি প্রকাশ্যে আসার পর এ অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা।

তামান্না তার ইনস্টাগ্রামে এই লুকের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তারপর প্রশ্ন উঠেছে এই গাউনের মূল্য নিয়ে। বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে, তামান্নার এই পোশাক তৈরিতে খরচ হয়েছে ৫ হাজার ৬৪২ ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার ৯৮০ টাকা)। পোশাকটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্চেসা ব্যান্ড। নারীদের পোশাক প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান ২০০৪ সালে যাত্রা শুরু করে।

মিল্কি বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া এই শোয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন তিনি। এর আগে ইন্ডিয়ার একটি সংবাদমাধ্যম জানায়, এই শোয়ের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। যা এই অভিনেত্রীর টিভি ও ওয়েব সিরিজের পারিশ্রমিকের চেয়েও বেশি। তেলেগু দর্শকদের কাছে খুবই পরিচিত মুখ তামান্না। বেশ কিছু তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক সত্ত্বেও তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেমিনি টিভি কর্তৃপক্ষ। এই চ্যালেনেই আগামী ২৭ আগস্ট থেকে রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে।

‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজ তামান্নাকে সর্বশেষ দেখা গেছে। সাসপেন্স-থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রাম সুব্রামানিয়াম। গত মে থেকে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ডিজনি প্লাস হটস্টারে এর স্ট্রিমিং শুরু হয়েছে। তামান্না ছাড়াও এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— পশুপতি, জিএম কুমার, বিবেক প্রসন্ন প্রমুখ।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading