করোনা: মমেক হাসপাতালের ৭ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১০:৫০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ১১ জনসহ মোট ১৫৮ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৬৪৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৯০ শতাংশ।
কেএস

