মূল্য সংবেদনশীল তথ্য নেই রহিমা ফুডের
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১২:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। খবর-ডিএসই।
সম্প্রতি রহিমা ফুডরে শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৯ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১৪ টাকা ৬০ পয়সা । ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩৫৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

