দর বৃদ্ধির শীর্ষে ইসলামি ইন্সুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ইসলামি ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১৮:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৫টির বা ৫৯.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামি ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার ইসলামি ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৬১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইসলামি ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৯.৯৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.০৯ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৮.৮২ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৪৯ শতাংশ, রিং-শাইনের ৭.২৪ শতাংশ, ফার কেমিক্যালের ৭.০৯ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ব্যাগের ৬.৮০ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading