করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ১০ হাজার মানুষের মৃত্যু

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ১০ হাজার মানুষের মৃত্যু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ০৮:৫৫

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৪৫ হাজার ১০৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ১৩৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৪২৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৩৮১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৩৪২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ইন্ডিয়াতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading