সাপ্তাহিক দর পতনের শীর্ষে গ্রামীণ-২মিউচুয়াল ফান্ড

সাপ্তাহিক দর পতনের শীর্ষে গ্রামীণ-২মিউচুয়াল ফান্ড

উত্তরদক্ষিণ| শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৪:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ আগস্ট-২ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৩৬.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিটদর সবচেয়ে বেশি কমেছে গ্রামীণ-২মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের দর ছিল ২১ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ১৫.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রামীণ-২ মিউচুয়াল ফান্ডের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে এনএলআই মিউচুয়াল ফান্ডের ১৩.০৭ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ১০.৩১ শতাংশ, ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের ১০.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের ৬.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৬.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৩৫ শতাংশ এবং সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৫.২৮ শতাংশ।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading