করোনা: মমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে ৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ| শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১১:৩০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ৮ জনসহ মোট ১৩৭ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৩৮৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৫৬ শতাংশ।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading