সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ| রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১২:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স লেনদেনের মাত্র ৩৬ মিনিটে ৭১ পয়েন্ট বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা পুঁজিবাজারে সূচকটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উত্থান। এই সময়ে ডিএসইতে ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রবিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২০ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading