করোনা: রাজশাহী হাসপাতালে ১০ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:৩০
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জনই উপসর্গে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৬, নাটোরের ১ ও নওগাঁর ৩ জন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩৩ জন।
কেএস

