৮ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন চালু
উত্তরদক্ষিণ| সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন চালু হবে ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। খবর- কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরমি মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড।
সোমবার (৬ সেপ্টেম্বর) রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

