দরপতনের শীর্ষে মিথুন নিটিং

দরপতনের শীর্ষে মিথুন নিটিং

উত্তরদক্ষিণ| রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:৫৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। খবর-ডিএসই।

রবিবার কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৫৬ বারে ৫ লাখ ৫৯ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের ১২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, সাভার রিফ্যাক্ট্ররিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ফারইস্ট ফিন্যান্স ও পেপার প্রোসেসিং লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading