মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে

মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে

উত্তরদক্ষিণ| রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৭:৫৫

মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। এই গুঞ্জনের সূত্রপাত হয় মাহির একটি ছবিকে কেন্দ্র করে। এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও। তাতে গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দেখা যায় তাকে। যা এখনো অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই রাকিবের সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে!

বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও জানা গেছে। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন আগে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন রাকিব-মাহি। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খুলেননি মাহি। এর আগে রাকিব প্রসঙ্গে মাহি বলেছিলেন—‘আমরা ভালো বন্ধু।’

আগামী ১৩ সেপ্টেম্বর মাহি সারপ্রাইজ দেবেন বলে জানিয়েছেন। তবে কী সেই সারপ্রাইজ তা পরিষ্কার করেননি এই নায়িকা। অনেকের ধারণা, বিয়ের খবর জানাবেন মাহি।

গত ১১ জুন মাহিকে নিয়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। সে দিন নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি। ছবিতে দেখা যায়, মাহির মেহেদি রাঙা হাত, নাকে নাকফুল, পরনে কাতান শাড়ি। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি তোমাকে গান, সিনেমা সব জায়গায় অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ।’ এই পোস্টে রাকিব সরকার মন্তব্য করেন, ‘কে তুমি?’ উত্তরে মাহি লিখেন, ‘বউ’। এদিকে, রাকিব সরকারের ফেসবুকেও মাহির সঙ্গে তোলা একাধিক ছবি দেখা গেছে। সবমিলিয়ে মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের খবরটি এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সর্বশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading