আগামীকাল দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ| রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৮:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৩ সেপ্টেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। খবর-ডিএসই।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর আগামী ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

