ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ| রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৮:৩৫
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা, যা গত বছর একই সময় ছিল ৪৭ পয়সা। এদিকে, প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭০ পয়সা, যা গত বছর একই সময় ছিল এক টাকা ১০ পয়সা।
৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২৩ পয়সা, যা গত বছর একই সময় ছিল এক টাকা ৮৯ পয়সা। ৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৯৩ পয়সা।

