আইসিবি রয়েছে দরপতনের শীর্ষে

আইসিবি রয়েছে দরপতনের শীর্ষে

উত্তরদক্ষিণ| সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৬:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৩ সেপ্টেম্বর) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৩০ পয়সা বা ৮.৬৬ শতাংশ কমেছে। খবর-ডিএসই।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৬০ বারে ১০ লাখ ৯০ হাজার ৮৪৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৫ লাখ টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ৮৯ টাকা ৮০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা বার্জার পেইন্টসের ১১৭ টাকা ৯০ পয়সা বা ৬.১৪ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাভার রিফ্যাক্ট্ররিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বাটা সু, সিঙ্গারবিডি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading