আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২ মিউচ্যুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। খবর-ডিএসই।
ফান্ডগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণ স্টিম-২ মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ সেপ্টেম্বর, রোববার। ফান্ডগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

