আগামীকাল মাস্টার ফিডে আবেদন শেষ

আগামীকাল মাস্টার ফিডে আবেদন শেষ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:১৫

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইয়েড ইনভেস্টরস অফারের অনুমোদন পাওয়া মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের আবেদন গ্রহণ শেষ হবে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)। এর আগে গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। খবর-কোম্পানি।

এর আগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআই অফারের প্রস্তাব অনুমোদন করা হয়। মাস্টার ফিড কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৮ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৪ টাকা ৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading