ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৭৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৭৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৭:৫৫  

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ কোটি ২৮ লাখ টাকা। খবর-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ড, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিবিএস ক্যাবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, দেশ গার্মেন্টস, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, ফরচুন সুজ, গ্রামীণফোন, আইএফআইসি, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামিক ফিন্যান্স, কেডিএস অ্যাক্সেসরিজ, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মুন্নু সিরামিকস, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেকিট বেনকিজার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading