পুনরায় লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুনরায় লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৫:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড(বেক্সিমকো)। কোম্পানিটির ১৫৩ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লঙ্কাবাংলা ফাইনান্স শেয়ার লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকার। ৫৬ কোটি ২৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ার ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, জেনেক্স ইনফোসিস, লাফার্জ হোলসিম, আলিফ, স্কয়ার ফার্মা এবং আইডিএলসি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading