ট্রাস্ট ব্যাংকের নগদ লভ্যাংশ প্রদান
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৯:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। খবর-কোম্পানি।
সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে ট্রাস্ট ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

